দেশে রাষ্ট্রীয়ভাবে গুম, খুন ও সন্ত্রাস চলছে। এজন্য এ সরকারের আমলে বিচার পাওয়া সম্ভব নয়। তাই জাতীসংঘের অধীনে তদন্ত কমিটি গঠন করে খোজার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার সন্ধ্যায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, যারা গুম হয়েছে সেসকল পরিবার প্রতিনিয়ত ভাবে এইবুঝি সে আমাদের কাছে ফিরে আসবে, এই বুঝি ফিরে আসলো।

দেশে রাষ্ট্রীয়ভাবে গুম, খুন ও সন্ত্রাস চলছে। এজন্য এ সরকারের আমলে বিচার পাওয়া সম্ভব নয়। তাই জাতীসংঘের অধীনে তদন্ত কমিটি গঠনকরে এর বিচার করা হোক বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে গুমের স্বীকার পরিবারদের সহমর্মিতা জানান তিনি। এতে উপস্থিত ছিলেন গুমের শিকার ৩০ পরিবারের স্বজনরা।

এর মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার ও তার ছোট ভাই গোলাম ফারুক,

নোয়াখালীর হাজীরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, মাজহারুল ইসলাম রাসেলের মা খাদিজা বেগম, বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার মা ময়ুরী বেগম ও বাবা মো. শামসুদ্দিন,

আব্দুল কাদের মাসুমের মা আয়শা আলী, আদনান চৌধুরীর মা কানিজ ফাতেমা, কাওসারের মা কমলা খাতুন, বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা, গুলশান থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাইফুর রহমান সজিবের বাবা শফিকুর রহমান,

সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা বানু তেজগাঁওয়ের নাখালপাড়া যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন ও বোন ফেরদৌসি, মো. ইয়াকুব আলীর ভাই মো. আল আমিনসহ অন্য স্বজনহারা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার,

গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, সিনিয়র সাংবাদিক শফিক রেহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এআই/ এআর