দেশ ও ইসলাম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম। তিনি বলেছেন, ’৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ আর এ জন্য সবাইকে আলোচনার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
রাজধানীর গুলিস্তান কাজী বশির (মহানগর নাট্যমঞ্চ) মিলনায়তনে শুক্রবার দুপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘৫ জানুয়ারির অনুষ্ঠিত ভোটারবিহীন নির্বাচনের এমন উদাহরণ পৃথিবীর আর কোথাও নেই।
ইশা ছাত্র আন্দোলনের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই পীরের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।
[b]ঢাকা,৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে : চরমোনাই পীর
দেশ ও ইসলাম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম। তিনি বলেছেন, ’৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলাম ও





