বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিশ্ববেহায়ারা সকলেই আজ একত্রিত হয়েছে। এসব বেহায়া ও দুর্নীতিবাজের হাত থেকে দেশকে রক্ষা করে মানুষকে বাঁচাতে হবে।
মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারস্থ সামুরাই কনভেনশন সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে লুটপাট, সন্ত্রাস আর মানুষ গুম অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের শাসনামলে কত মানুষ খুন-গুম হয়েছে তার কোনো হিসাব নেই। তাই কে বড় কে ছোট দেখার সময় আর নেই। আমরা যারা দেশকে ভালবাসি তাদের উচিত এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

তিনি বলেন, দেশ কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণ এ থেকে পরিত্রাণ চায়। এ সময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার রফিকুল হক, সাংবাদিক মাহফুজ উল্লাহ।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





