বিএনপির কর্মসূচিতে জনগন স্বতস্ফুর্ত অংশ গ্রহন করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংএ গণতন্ত্র পুনরুদ্ধারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করে এ কথা বলেন মাহাসচিব। এসময়. চলমান আন্দোলনে পুলিশের গুলিতে ১৫ জন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আন্দোলন বেগবান করতে ধারাবাহিক কর্মসুচি চলবে। ঢাকা উত্তর দক্ষিণ মহানগরের কর্মসুচি অনুযাযী ৩০ জানুয়ারি যাত্রাবাড়ি থেকে শ্যামপুর পদযাত্রা করবে দলটি।

এছাড়া ১লা ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পদযাত্রা, ২৮ জানুয়ারি বাড্ডা থেকে আবুল হোটেল, ৩১ জানুয়ারি গাবতলী থেকে দশ নম্বর পদযাত্রা।

এসব আন্দোলনে জনগনকে স্বতস্ফুর্ত অংশ গ্রহনের আহবান মির্জা ফখরুল। শান্তিপূর্ন কর্মসুচিতে হামলা করে পুলিশ সমাবেশ পন্ড করেছে অভিযোগ। হাইকোর্টে জামিন থাকা সত্বেও দলীয় নেতাদের ধরে কারাগারে পাঠানো হচ্ছে, এতেই প্রমানিত হয় নিম্নআদালত পুরোপুরি সরকারের নিয়ন্ত্রনে চলছে বলেও মন্ত্রব্য করেন মির্জা ফখরু।

তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে সন্ত্রাস ও রাষ্ট্রিয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্যাতন করছে।