সদ্য অবসরে যাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী সরকারের চাপে পদত্যাগ করেছে বলে মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ সময় সমশের মবিনকে ‘সিজন পলিটিশিয়ান’ বলেও অভিহিত করেন তিনি।
শনিবার সকালে‘জাতীয়দাবাদী আইনজীবী ফোরামের’ ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন।
‘বিএনপি ভাঙছে’ বলে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিএনপি ভাঙছে, এটি আওয়ামী লীগের দুঃস্বপ্ন।’
বিএনপি থেকে কে সরে যাচ্ছে, সে বিষয়ে নজর না দিয়ে নিজেদের ঘর সামাল দিতে ক্ষমতাসীনদের পরামর্শ দিয়েছেন তিনি।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদসহ আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এআই





