ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, আকাশছোঁয়া স্বপ্ন, দিগন্ত বিস্তৃত প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
কিন্তু স্বাধীনতার পর তাদের সেই স্বপ্ন ও প্রত্যাশা ধ্বংস হয়ে গিয়েছিল স্বদেশী নব্য-শাসকদের মদমত্ততায়।বর্তমানেও দেশে সেই অবস্থাই বিরাজ করছে। আবারো মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে ডিজিটাল কায়দায় একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।
মোস্তফা ভুইয়া বলেন, বস্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনার ভিত্তিতে গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বহুদলীয় গণতন্ত্র আজ পদদলীত-লাঞ্চিত বলে অভিমত করে বাংলাদেশ ন্যাপ‘র আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে গণশক্তি গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বহুদলীয় রাজনীতি যদি না থাকে তাহলে সমাজ রাষ্ট্রে অশুভ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে বাধ্য। আর অশুভ শক্তির উত্থান হচ্ছে বর্তমান সরকারের ভূল নীতির কারণে।
নগর আহব্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখন আলোচনায় অংশগ্রহন করেন ন্যাপ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, যুগ্ম মহাসচিব মোঃ নুরুল আমান চৌধুরী, সম্পাদক মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহাব্বায়ক আনছার রহমান শিকদার, বাসন্তী বরুয়া বাবলী, সোলায়মান সোহেল, জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল-কাউছারী প্রমুখ।
গোলাম সারওয়ার খান বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক শক্তিগুলো বা বিরোধী রাজনৈতিক শক্তিগুলো নিস্তেজ করার যে কৌশল গ্রহন করেছে তাতে অগণতান্ত্রিক শক্তি কবলে পড়তে পারে রাষ্ট্র। সরকারের উচিত হবে, দেশ-গণতন্ত্র রক্ষার স্বার্থে অশুভ শক্তির বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তোলা।
সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, ৭নভেম্বরের বিপ্লবের মধ্যে দিয়ে চক্রান্ত মুক্ত হয়ে সশস্ত্র বাহিনীতে শৃংখলা ও ঐক্য প্রতিষ্ঠিত হয়। আধিপত্যবাদী শক্তির স্বার্থের পরিপূরক অবস্থান থেকে বাংলাদেশ নামের জাতিরাষ্ট্র বা নেশনস্টেটটির নাগরিকরা রাষ্ট্রভিত্তিক, আধুনিক ও বাস্তবসম্মত এক জাতীয় পরিচয় অর্জন করে।
এআই





