দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদকে ৩ দিনের রিমান্ড দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “১৩ ডিসেম্বর সন্ধ্যায় কিছু উচ্ছৃংখল লোক সংগ্রাম কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও তছনছ করে। তারা বয়োবৃদ্ধ সাংবাদিক আবুল আসাদকে শারীরিকভাবে নাজেহাল করে। দেশবাসী আশা করেছিল সরকার হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু তা না করে উল্টো আবুল আসাদকে গ্রেফতার করে তাকে সারারাত থানায় বসিয়ে রাখা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। এতে দেশবাসী বিস্মিত ও হতাশ । প্রেস বিজ্ঞপ্তি।

এএইচ