এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন শিবির নেতারা। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাহউদ্দীন আইয়ুবী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিকল্পনা ও মানোন্নয়ন সম্পাদক রিয়াজ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দীন আইয়ুবী বলেন, শিক্ষার্থীদের মেধার শ্রেষ্ঠত্বের পাশাপাশি নৈতিকতায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। যদি মেধার সাথে নৈতিকতার সমন্বয় না থাকে তাহলে যে যত বেশী মেধাবী হবে সে হবে তত বেশী বিপথগামী। এজন্য নিজেকে জানতে হবে , নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যার নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই সে আসলে মূর্খ।

তিনি আরো বলেন, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে নিজেকেই নিজের পাহারাদার নিযুক্ত করতে হবে। কারণ কোন অভিভাবকের পক্ষেই তার সন্তানকে সম্পূর্ণ নজরদারীতে রাখা সম্ভব নয়।

বিশেষ অতিথি রিয়াজ উদ্দীন বলেন, আজকের জিপিএ-৫ মুল্যহীন হবে যদি আগামী পরিক্ষায় সাফল্য না আসে। তাই জীবনের সকল ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে হবে। অনুষ্ঠানে সংগঠনের মহানগরী ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএনজে