পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত ৫ কেন্দ্রে পুনঃ ভোটগ্রহণে ব্যাপক ভোট কারচুপি, দখল, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৯ দলীয় জোট।
বুধবার দুপুরে দুমকী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ ওহাব মিনার নির্বাচন বর্জন ও হরতালের ঘোষণা দেন। এ সময় পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো জানা যায়, ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস-চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যানও নিবার্চন বর্জন করেন।
আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়,জলিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাঙ্গাসিয়া মমতাজ উদ্দীন বিদ্যালয়সহ অনেক ভোটকেন্দ্রে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনতাই করে জাল ভোট দেয়া হয়েছে বলেও দাবি করেন ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী।
গত ২৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে পটুয়াখালীর দুমকী উপজেলার ২১টি কেন্দ্রের মধ্যে অনিয়মের অভিযোগে ৫টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে ওই ৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
[b]পটুয়াখালী,এসআর, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
কাল দুমকিতে সকাল-সন্ধ্যা হরতাল
পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত ৫ কেন্দ্রে পুনঃ ভোটগ্রহণে ব্যাপক ভোট কারচুপি, দখল, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৯ দলীয়





