দায়িত্ব বুঝে নেবার আগেই নতুন নির্বাচন কমিশনারদের নিয়ে বড় দুই দলের মুখোমুখি অবস্থান ইসিকে বির্তকিত করে তুলতে পারে উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নূরুল হুদা কমিশনকে সময় দিন। আগের অবস্থা থেকে তাদের বের হয়ে আসতে দিন। কমিশনের উপর প্রভাব পড়তে পারে এমন কথাবার্তা বন্ধ করুণ।
আজ বৃহস্পতিবার বিকেলে পল্টনে দলের অস্থায়ী কার্যালয়ে লক্ষীপুর বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আহবান জানান।
এ সময় মাওলা চৌধুরী বলেন,পরিচ্ছন্ন রাজনীতির অভাবে জাতীয়তাবাদী ধারার কর্মীরা এখন দিশেহারা। জাতীয়তাবাদী নামধারী দেউলিয়া রাজনীতি থেকে বের হয়ে পরিচ্ছন্ন চিন্তা-চেতনার রাজনীতিকদের এনডিএম এর পতাকাতলে সমবেদত হবার আহবান জানান গোলাম মাওলা।
তিনি বলেন, বিরোধীতার খাতিরে বিরোধীতা নয়,নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গঠনমূলক পরামর্শ থাকলে,তা তুলে ধরুন। তাতে করে গ্রহণযোগ্য নির্বাচনের পথ পরিচ্ছন্ন হবে বলে মনে করেন এনডিএম মহাসচিব।
ভাইস চেয়ারম্যান আবু সৈয়দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদানে আরো বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক এ টি এম মমতাজুল করিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল কাদের চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যোগদানকারীদের মধ্যে লক্ষীপুরের সাবেক ছাত্রদল নেতা আবুল কাশেম হিরন, রামগঞ্জ উপজেলা বিএনপি নেতা নূর হোসেন রিপন ও চাটখিলের আবুল কাশেমসহ আরো অনেকে।
এমবি





