মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হচ্ছে।
এর আগে লতিফ সিদ্দিকী মঙ্গলবার দুপুরে ধানমণ্ডি থানায় এসে আত্মসমর্পণ করেন।
রবিবার রাতে ভারত থেকে দেশে ফেরেন আবদুল লতিফ সিদ্দিকী।
সোমবার তাকে গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করা হয়। এমনকি বুধবারের মধ্যে তাকে গ্রেফতার না করা হলে বৃহস্পতিবার হরতালের হুমকি দেয় হেফাজতে ইসলাম।
ইআর





