বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেছেন ২০ দলের অন্যতম শরিক জাতীয় পার্টির (জাপা-কাজী জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
শুক্রবার বিকালে পার্টির চেয়ারম্যানের সহকারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত নির্দলীয় ও নিরপেক্ষ সরকার নিয়ে বিভিন্ন খবরের বিষয়ে আলোচনা হয়।
খালেদা জিয়া জানিয়েছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার কোন প্রশ্নই উঠে না।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এআর





