বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে গেছেন তার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সেখানে যান।
গত ১ ফেব্রুয়ারি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার হওয়ার পর এই প্রথম দলের কোনো নেতা ওই কার্যালয়ে গেলেন।
অন্যদিকে বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সাক্ষাতের কথা রয়েছে।
এএইচ





