একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বোনের ছেলে এস এম শাহজাদা সাজু।
আজ (২৫ নভেম্বর) রোববার দুপুরে শাহজাদা সাজুকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা (পটুয়াখালী-৩) গলাচিপা সদরসহ আশপাশের এলাকায় আনন্দ মিছিল বের করেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন জানান, আমাকে মনোনয়ন না দেবার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাকে দেবার কারণ একটি খুঁজে পাই, সেটি হলো তিনি সিইসির ভাগিনা, আমি কারও ভাগিনা না। এছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
উল্লেখ্য, গলাচিপা, দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দল থেকে এস এম শাহজাদা সাজুকে মনোনীত করা হয়। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বোনের ছেলে।
এমবি





