করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 

বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা ৫০মিনিটে রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক বার্তায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, মো: শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এমবি