আগামীকাল (সোমবার) বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন  করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
[b]ঢাকা, এমআর, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]