দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুর নতুন শহরে এক অনুষ্ঠানে যোগদানকালে এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘যারা দলের বাইরে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।’

নৌমন্ত্রী আরো বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও গড়ে তোলার লক্ষ্যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একমাত্র রাস্তা এটি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান প্রমুখ।

এমই