বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নাগরিক অধিকার রক্ষা এবং দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য আদর্শ ঢাকা গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন ঢাকা উত্তরের আদর্শ ঢাকা আন্দোলন মনোনিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তেজগাঁও-গুলশান লিংকরোডের র্যাকনাম টাওয়ারে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
তাবিথের ঘোষিত ইশতেহারগুলো হলো- ১. খাদ্য ২. বাসস্থান ৩. চিকিৎসা ৪. শিক্ষা, ৫. যানজট নিরসন ও যানবাহন সুবিধা ৬. নগর পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন ৭. সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা ৮. আমোদ-প্রমোদ চিত্রবিনোদন ও জনস্বার্থ ৯. ডিজিটাল সেবা ১০. জননিরাপত্তা ১১. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ১২. নগর প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও উত্তরের মেয়র প্রার্থীর নির্বাচনী সমন্বায়ক ব্যরিস্টার মওদূদ আহমেদ। আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও আলতাফ হোসেন চৌধুরী,
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, সাংবাদিক ও কলামিস্ট মাহফুজুল্লাহ, কবি আব্দুল হাই শিকদার, তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল, তাবিথ আউয়ালের শ্বশুর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ইস্কান্দার আলী, তাবিথ আউয়ালের স্ত্রী সওসান আউয়াল প্রমুখ।
এমএইচ, এআর





