ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেরাই নিজেদের খুনাখুনিতে মরবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া। আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবে গুম, খুনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আইনজীবীদের সমাবেশে বেগম জিয়া এ মন্তব্য করেন।
বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই খুনোখুনিতে মারা যাচ্ছে। তিনি বলে, আপনারা নিজেরা খুনোখুনি করবেন, নিজেরা নিজেরা মরবেন। কারণ আল্লাহর একটা বিচার আছে। এমন ভাবে পড়বেন, আর ওঠা সম্ভব হবে না।
খালেদা বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি ভালো নয়। কথায় আছে, অত বেশি বেড়ো না, ঝরে পড়ে যাবে।
খালেদা বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় কাউকে ধরা হয় নাই। প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। যাদের ধরেছে, তারাও আছে জামাই আদরে।
ভীত হয়েই সরকার আইনজীবী ও নাগরিক সমাবেশে বাধা দিয়েছে বলে মন্তব্য করে খালেদা বলেন, সরকার ভীত বলেই এই সমাবেশে বাধা দিয়েছে। এই সরকার অবৈধ। তারা নিজেরা ভয়ে আজ কোনো সমাবেশ করতে দিতে চায় না।
প্রেসক্লাব মিলনায়তনের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, নারায়ণগঞ্জ বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
নিজেদের খুনাখুনিতে মরবে আওয়ামী লীগ: খালেদা
ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেরাই নিজেদের খুনাখুনিতে মরবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া। আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবে গুম, খুনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আইনজীবীদের সমাবেশে বেগম জিয়া এ মন্তব্য করেন





