শনিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জনতা ব্যাংক ওয়েলফেয়ার সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
সুজিত রায় নন্দী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই সোনার বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আমরা আজকের এই স্বপ্নের সোনার বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের অধিকারী হতে পেরেছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মির্জা আবদুল বাসেত এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের এজিএম রওশন আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিনেট সদস্য ড. অসীম সরকার এবং জনতা ব্যাংকের সাবেক জিএম মো. শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ প্রমুখ।
এমআই





