মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সুন্দরবনে যেমন বাঘ সুন্দর, তেমনি দণ্ডপ্রাপ্ত আসামীরা সুন্দর মন্ত্রীসভায়। তিনি বলেন, কি করে মায়া চৌধুরী, কামরুল ইসলাম, মোজাম্মেল হকের মত লোকেরা মন্ত্রীসভায় থাকে, অথচ তাদের লজ্জাও লাগে না।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম কর্তৃক আয়োজিত ‘রাজণীতির দুর্বৃত্তায়ন ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এর মুক্তির দাবিতে নাগরিক সমাবেশে’ বিশেষ অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সমালোচনা করে আলাল বলেন, সৈয়দ আশরাফ গতকাল বলেছেন যারা ১৭ই এপ্রিল পালন করে না তাদের রাজনীতি করার অধিকার নেই। অথচ শেখ মুজিব সাহেব তার জীবদ্দশায় ১৭ই এপ্রিল পালন করেছেন কি না তিনি কি তা দেখাতে পারবেন।
জুতা নিয়ে মুজিব নগরের স্মৃতিসৌধে উঠার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচিব আব্দুল হান্নানের সমালোচনা করে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধকে পদদলিত করে তারা করে নির্লজ্জের মত পদে থাকে আমরা তা বুঝি না, আবার আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেন।
অল কমিউনিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যৃগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থ সম্পাদক আব্দুস সালাম, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমূখ।
ইআর/এইচ ই





