জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদ বলেছেন, গুলশান হামলায় বিদেশীদের প্রথম মারা হয়েছে। বাঙ্গালীদের গায়ে হাত দেয় নাই। তাহলে আমা্র প্রশ্ন হল কেন বিদেশীদের মারা হল। আমাদের বাঙ্গালীদের গায়ে তারা হাত দিলনা কেন।
তিন বলেন, ইরাক ধবংস করল কে? লিবিয়া ধবংস করল কে? আফগানিস্তান ধবংস করছে কে? সিরিয়া ধবংস করতেছে কে? উত্তর একটাই। 'পশ্চিমা শক্তিগুলো'।
পশ্চিমাদেশ গুলোর কথা ইঙ্গিত করে হুসেন মুহাম্মদ এরশাদ বলেন, পশ্চিমা দেশ গুলোতে যখন একটি বোম্বিং হয় ৩০ জন লোক মারা যায়। তখন অনেক ফলাও পড়ে যায়।
এ লোক গুলো সন্ত্রাসী হল কেন তাদের বাড়ী ঘর থেকে উৎখাত করল কে। তাদের ছেলে গুলোকে মারছে কে। তোমরা মারছো তাদের প্রতিশোধ তারা নিয়েছে। কিন্তু এখানে সাহস করে কেউ কিছুই বলতে পারছেনা।
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা বড় খোচাবাড়ী দৌলত পুর গ্রামে নথ’স এগ মুরগী ফার্ম পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হুসেন মুহাম্মদ এরশাদ আরো বলেন, গুলশান হামলায় এত হত্যা কান্ড ঘটল এতো অস্ত্রপাতি নিয়ে ঢুকলো তা ঢুকার কথা না তাদের কোন খবরা খবর ছিলনা।
অর্থাৎ ইন্টিলিজং ফেলুয়ার হয়েছে। আমি বলেছিলাম যারা ইন্টিলিজিং চিফস তাদের বরখাস্ত করা উচিৎ। এত বড় বাহিনি তা শর্তেও এতো লোক ঢুকলো কেমন করে।
বিরোধী দল গুলোর প্রতি আলোচনার আহবান জানিয়ে এরশাদ বলেন,বসে আলোচনা করি যারা সুস্থ্য রাজনীতি করে ভাঙ্গচুরের সন্ত্রসাী রাজনীতি করেনা। সে সব দল গুলা নিয়ে বসা যায় আলোচনা করে আমরা কিছু সাজেশন্স দিবো। তবে কাজটি সরকার কে করতে হবে।
এসএম





