রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের আজকের সমাবেশে যাচ্ছেন না ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ (০৯ নভেম্বর) শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এই কথা জানান।

সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে রাজশাহীগামী প্লেনে ওঠার আগে মন্টু বলেন, ড. কামাল হোসেন আমাদের সঙ্গে ফ্লাইটে ওঠার কথা থাকলেও অসুস্থ বিধায় তিনি আজকের সমাবেশে যেতে পারছেন না।

ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় জনসভা আজ (শুক্রবার) দুপুর ২টায় নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এমবি