রাজধানীতে জামায়াতে ইসলামীর ২৮ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাড়িতে সাংগঠনিক বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, তাজমহল ১১/৭ বাড়ির দোতলায় সাংগঠনিক বৈঠকে মিলিত হওয়া নারীদের সবাই জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল জামায়াতের নারী কর্মীদের একটি বড় অংশ বৈঠক করছে। ধারণা করা হচ্ছে, কোনো নাশকতার উদ্দেশ্যেই তাদের এই সভা। বর্তমানে তারা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। '
এমবি





