বীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জামায়াতে ইসলামীর দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলার সাবেক কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মাদ হানিফের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার লাখো জনতা।

সোমবার সকালে সাড়ে ১০ টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাওলানা হানিফ রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন।

নামাজে জানাজাপূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, মাওলানা হানিফ ইসলামী আন্দেলনের একজন নিবেদিত প্রাণ ছিলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মনোরোঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, বীরগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ বিএনপি উপজেলা সেক্রেটারি জাকির হোসেন ধলু, বিএনপি নেতা আমিরুল বাহার, জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, অঞ্চল টিম সদস্য সাবেক জেলা আমীর আফতাবউদ্দীন মোল্লা, পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাঈন, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকীম, নীলফামারী জেলা আমীর আব্দুর রশীদ সরকার, দিনাজপুর দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল ইসলাম, দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিছুর রহমান। দিনাজপুর জেলা উত্তরের নায়েবে আমীর অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ভুটু, জেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, বীরগঞ্জ উপজেলা (পশ্চিম) আমীর মাওলানা খোদা বখ্শ, বীরগঞ্জ উপজেলা (পূর্ব) আমীর ক্বারী আজিজুর রহমান, সাবেক ছাত্র নেতা আব্দুল কাদের, সাবেক ছাত্র নেতা মতিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

মরহুমের দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি ছোট বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হয়।

এমআর