ভারতের সাথে চুক্তি সম্পাদনের মধ্যদিয়ে সরকার বাংলাদেশের মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ শনিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব বলেন।

রিজভী বলেন,  ভারতের সাথে চুক্তি সম্পাদনের মধ্যদিয়ে সরকার বাংলাদেশের মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তাকে আরও বেশি উন্মোচিত এবং দুর্বল করল সরকার। জনগণকে অন্ধকারে রেখেই এসব চুক্তির উদ্দেশ্য হলো অনির্বাচিত শাসকগোষ্ঠীর ক্ষমতাকে পোক্ত করা।

তিনি আরও বলেন, আমার যেসব বিষয়ে এতদিন প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছিলাম যে, খুব হীনভাবেও চিন্তা করে প্রধানমন্ত্রী সেই প্রতিরক্ষা চুক্তি করবেননা। কিন্তু গণমাধ্যম মারফত জানতে পারি ২২ টি চুক্তিসহ সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। অথচ জনগণকে জানানো হয়নি। এটা জনগণকে তাচ্ছিল্য করার শামিল। এসব চুক্তি দেশ ও জনবিরোধী। আমরা এসব চুক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, জনগণের বাঁচা-মরার প্রশ্ন তিস্তা চুক্তি নিয়ে কথা বলছেনা সরকার। কারণ কথা বললে তো তাদের বন্ধুরা বিরক্ত হবে, মনোক্ষুন্ন হবে। এ জন্যই তারা তিস্তা নিয়ে কথা বলেনা। অন্যদিকে তিনি আমাদের নিরাপত্তাকে আরো উন্মোচন করলো।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমবি