রংপুর বিভাগের উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার রাত আটটায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, রংপুর বিভাগের আট জেলায় বিএনপি সমর্থিত যেসব প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া।
এর আগে ঢাকা ও সিলেট বিভাগের উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর উপজেলা চেয়ারম্যানদের সঙ্গেও মতবিনিময় করবেন খালেদা।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





