কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘মা যেমনভাবে তার শিশু সন্তানকে অন্যের নজর থেকে বাঁচাতে কপালে টিপ দিয়ে রাখেন। কৃষিকাজেও তেমনি টিপ দিয়ে অনেকের কুনজর এড়িয়ে ফসল ঘরে তুলতে হবে।’
বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ‘আউশ উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা ও বোরো উৎপাদন ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আউশ ধানের চাষ আমাদের দেশে প্রাচীনতম। আউশ ধান সহজাতভাবে উৎপাদিত দানাদার শস্য। সহজাত এই চাষ অব্যাহত রাখার পাশাপাশি বিজ্ঞানের অবদানকেও কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
কৃষিমন্ত্রী আউশ ধানের গুণাগুণের বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আউশ ধানে পুষ্টিমান ও প্রোটিনের পরিমান বেশি। মঙ্গার সময় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নিরবে শহরে চলে আসে। নিরব এই মাইগ্রেশন ঠেকিয়ে গ্রামে মানুষকে ধারে রাখার ক্ষেত্রে আউশ ধান চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আউশ ধানের কোল্ড ইনজুরি নেই। এই ধান ঝড়ে পড়ে না।’
তিনি আরও বলেন, ‘বর্ষার সময় আউশ ধানের খড় গরুর খাদ্যের সমস্যা মিটাবে। আগে আউশ ধানের চাষের ক্ষেত্রে যে সমস্যা ছিল এখন আর সেসব সমস্যা নেই। গত ২০১৩ সালে ১০ লাখ ৫১ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছিল। এবার ১১ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আউশ চাষ করা হবে।’
রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি মিলনায়তনে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ম. জহির উদ্দিন আহমেদ। বক্তব্য উপস্থাপন করেন, রাজশাহী অঞ্চলের পক্ষে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ম. নুরুল আমিন, কিশোরগঞ্জ জেলার উপপরিচালক নির্মল কুমার সাহা, শেরপুর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ম. আব্দুর রহিম ও যশোরের কৃষক হযরত আলী। স্বাগত বক্তব্য ও আউশ ২০১৪-১৫ কার্যক্রম উপস্থাপন করেন, কৃষিসম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ ম. আবু হানিফ মিয়া। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলাম। দুই পর্বে বিভক্ত কর্মশালার দ্বিতীয় পর্বে কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'টিপ দিয়ে কুনজর এড়িয়ে ফসল ঘরে তুলতে হবে’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘মা যেমনভাবে তার শিশু সন্তানকে অন্যের নজর থেকে বাঁচাতে কপালে টিপ দিয়ে রাখেন। কৃষিকাজেও তেমনি টিপ দিয়ে অনেকের কুনজর এড়িয়ে ফসল ঘরে তুলতে হবে।’ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত





