‘প্রধান দুটি জোটের রাজনৈতিক বিবাদে দেশে যে অচলাবস্থা বিরাজ করছে, তা প্রত্যেকটি বিবেকবান নাগরিককে ভাবিয়ে তুলছে। দেশবাসী এ সংকটের শান্তিপূর্ণ উত্তরণ চায়, এ পরিস্থিতি থেকে নিস্কৃতি চায়। অথচ উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমান্বয়ে আরো জটিল হচ্ছে। এ অবস্থা কারো জন্যই কল্যাণকর নয়। সংকট নিরসনে সরকার ও বিরোধী দল উভয়কেই আন্তরিক হতে হবে।’

বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস মিলনায়তনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে এসব কথা বলেন সংগঠনের নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

এএইচ