[b]ঢাকা:[/b] ২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে মহানগর বিএনপি।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি গণমাধ্যমের কাছে জানান,এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তবে অনুমতি পাওয়া যাবে এরকম আশার কথা জানান তিনি।
এর আগে বুধবার বিকালে গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।
একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে আগামী ২০ জানুয়ারি সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শোভাযাত্রা করবে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া কেন্দ্রীয়ভাবে ঢাকায় শোভাযাত্রা ও সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করা হবে।
রাজনীতি
গণসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে বিএনপির আবেদন
২০ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে মহানগর বিএনপি।





