ছাত্রশিবির নড়াইল জেলা সেক্রেটারী রফিকুল ইসলাম, শিবির নেতা আব্দুল রহিম ও রিমন মোল্লাকে অন্যায় ভাবে গ্রেপ্তার এবং তাদের জড়িয়ে অস্ত্র উদ্ধার নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আাজ এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত এই প্রতিবাদ জানান।

শিবির নেতা বলেন, আবারো পুলিশের অন্যায় গ্রেপ্তার ও পরিকল্পিত অস্ত্র উদ্ধার নাটকের শিকার হলেন নিরপরাধ শিবির নেতারা। গত ৩ সেপ্টেম্বর  দুপুর ২টায় কোন কারণ ছাড়াই নড়াইলের মহাজন ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের দুইদিন পর তাদের সাথে অস্ত্র জুড়ে দিয়ে অস্ত্র উদ্ধার নাটক সাজায়।

আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এই অস্ত্র নাটকের সাথে শিবির নেতাদের  কোন সম্পর্ক নেই। সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে পুলিশ পরিকল্পিত ভাবে এই নাটক সাজিয়েছে। নিরীহ ছাত্রদের অন্যায় ভাবে আটকের পর এমন নিকৃষ্ট নাটক সুগভীর ষড়যন্ত্রের ধারাবাহিক অংশ বলে সচেতন দেশবাসী মনে করে।

সারাদেশে মেধাবী ছাত্রদের জীবনকে বিপন্ন করতে সরকার ও প্রশাসন ঘৃণ্য রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

নেতৃবৃন্দ বলেন, শত ধিক্কারের পরও পুলিশ বার বার নিরীহ ছাত্রদের জড়িয়ে এই বস্তাপচা নাটক তৈরী করে যাচ্ছে। ছাত্রশিবির বাংলাদেশের প্রচলিত আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ছাত্রশিবির সন্ত্রাস নয় বরং শান্তিপূর্ণ পথ চলায় বিশ্বাসী। সুতরাং ছাত্রশিবির সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা। আমরা অবিলম্বে নাটক বন্ধ করে নিরপরাধ তিন শিবির নেতার মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

এমবি