মুন্সীগঞ্জের গজারিয়ার মধ্যমকান্দি গ্রামে নির্বাচন পরবর্তী সংঘর্ষে ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম জোটন (২৬) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জোটন গজারিয়া উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এবং রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির এলএলবি চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গজারিয়া থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোকন প্রধানের ছেলে।
নিহতের ভগ্নিপতি মহসিন প্রধান জানান,সোমবার দুপুর ১টার দিকে মধ্যমকান্দি গ্রামে আওয়ামী লীগের একাংশের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও বিএনপির আব্দুল মান্নান দেওয়ান মনার সমর্থক গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
সংঘর্ষে জোটন গুরুতর আহত হলে  তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জোটন মারা যায়।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]