নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সরকারের মদদ আছে। যার কারণে একসঙ্গে ৭ জনকে দিনে দুপুরে এভাবে অপহরণ করে হত্যা করতে পেরেছে বলে অভিযোগ করেন সুপ্রীমকোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত নারায়ণগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকারের হত্যাসহ সকল অপহরণ,গুম ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন,যদি এই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হয় তাহলে এই স্বৈরাচারী সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনির উদ্দেশ্যে বলেন,সাদা পোশাকে আর যেন কোনো গ্রেফতার না হয়। সাদা পোশাকে যদি কেউ গ্রেফতার করে জনগণ তাদের উচিৎ শিক্ষা দেবে।
তিনি বলেন,বর্তমান সরকার দায়িত্বহীন সরকার। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এই অবৈধ সরকারের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। আইনশৃঙ্খলা বাহিনী এই সরকারকে নিয়ন্ত্রণ করে বলে এত হত্যাকাণ্ডের পরও তিনি নিরব।
খন্দকার মাহবুব বলেন,নারায়ণগঞ্জের অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ ৭ জন হত্যাকাণ্ডে এসপি,ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। র্যা্বকে কেনো প্রত্যাহার করা হয়নি? আমরা র্যাডবকেও প্রত্যাহারের দাবি জানাই।
তিনি বলেন,ক্ষমতা চিরস্থায়ী না। তাই সাবধান হোন। শেষ রক্ষা হবে না। জনগণের ম্যান্ডেড নিয়ে ক্ষমতায় আসুন। তাই এই অবৈধ ক্ষমতা থেকে সরে দাঁড়ান। আর কালো কোট যখন রাস্তায় নামবে তখন কোনো অবৈধ সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন আহমেদ,সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার,ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মহসীন মিয়া,বার কাউন্সিলের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান,সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রমুখ এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
'নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে সরকারের মদদ আছে'
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সরকারের মদদ আছে। যার কারণে একসঙ্গে ৭ জনকে দিনে দুপুরে এভাবে অপহরণ করে হত্যা করতে পেরেছে বলে অভিযোগ করেন সুপ্রীমকোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন





