আজকে সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী।
আজ (১৬ নভেম্বর) শনিবার সকাল পৌনে ১১টার দিকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষ মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন।
ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, শেখ মুজিবুর রহমান ইতিহাসের যেমন কিংবদন্তী, ঠিক একইভাবে ওসমানী, জিয়াউর রহমান ও তাজউদ্দিন আহমেদকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না।
জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা আরও বলেন, মওলানা ভাসানী সাধারণ মানুষের কথা বলেছেন। তাই আজ আমরা এখানে এসেছি। উনি আমাদেরকে সঠিক পথে অনুপ্রাণিত করেন।
ডা. জাফরউল্লাহ আরও বলেন, শেখ মুজিব, মওলানা ভাসানী ছাড়া বাংলাদেশের ইতিহাস নয়। আজকে সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে। তাহলে জাতির মঙ্গল সাধন হবে।
এমবি





