জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, “সমাজের কোন গোষ্ঠীকে সুবিধাবঞ্চিত রেখে আর্ত-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। হত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষেরাও আমাদের স্বজন। বিত্তবানদের সম্পদে তাদের হক রয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীতে শীতার্ত মানুষের কল্যানে এগিয়ে আসা বিত্তবানদের নৈতিক দায়িত্ব।”
আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।
ড. হেলাল বলেন, “সমাজের অসহায় মানুষের বিপদে সহযোগিতার মনোভাব নিয়ে তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণমুখী এবং দায়িত্বশীল সংগঠন। তাই বর্তমান সরকারের শত জুলুম নিপীড়ন সত্ত্বেও সকল বাধা উপেক্ষা করে জামায়াত গণমানুষের পাশে দাঁড়িয়ে আর্থ-মানবতার কল্যানে অতীতের ন্যায় এবারও গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে।
সমাজের শীতার্ত মানুষের দিকে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করেছে। ভবিষ্যতেও জামায়াতের এই জনসেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
খিলগাঁও থানা আমির ও মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- খিলগাঁও থানা সেক্রেটারি এস. এম জুয়েল, থানা কর্মপরিষদ সদস্য শেখ মোহাম্মদ, আশরাফুল আলম ইমন প্রমূখ নেতৃবৃন্দ।
ড. হেলাল আরোও বলেন, “গ্রামাঞ্চলের দরিদ্র শীতার্ত মানুষের যন্ত্রণা এসি রুমে বসে অনুভব করা যায় না। এই শীতে অসহায় মানুষের কষ্ট নিবারণের জন্য সরকারী সহায়তার উদ্যোগ সত্যিকার অর্থে দেখা যাচ্ছেনা। সরকার বিরোধীদলের উপর জুলুম নির্যাতনে ব্যস্ত। তারা দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সময় পাচ্ছেন না। দরিদ্র মানুষের মানুষের জন্য যে পরিমাণ শীতবস্ত্রের প্রয়োজন তার একভাগও পূরণ হচ্ছে না।
যে টুকু শীতবস্ত্র সরকারীভাবে দেয়া হচ্ছে তা দলীয় নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে। তাই দরিদ্র শীতার্ত মানুষ শীতবস্ত্র পাচ্ছে না। তাই তিনি বিত্তবানদের অসহায় মানুষের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার আহবান জানান। এছাড়াও তিনি আশা প্রকাশ করেন, ক্ষমতাসীন সরকার শীতার্ত ও অসহায় দরিদ্র মানুষের কষ্ট নিবারণে যথার্থ প্রদক্ষেপ গ্রহণ করবে।”
এমবি





