জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের লাশ একনজর দেখতে আজও মগবাজার বাসায় ভিড় করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ।
শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও এর আশপাশের জেলার মানুষ তার লাশ দেখতে আসেন।
লাশ দেখানো শেষে আজ বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে গোলাম আযমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার ছেলে আবদুল্লাহিল আমান আযমী জানাযা পড়াবেন। এরপর মগবাজারে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর সাজাপ্রাপ্ত অধ্যাপক গোলাম আযম দীর্ঘদিন ধরে হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনির জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার তার রক্তচাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। বেলা ১১টার দিকে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তার অবস্থার গুরুতর অবনতি হলে রাত ৯টা ২০ মিনিটে লাইফ সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। রাত ১০টা ১০ মিনিটে তিনি মারা যান।
জেআই





