একাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী হচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তবে কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রাম-৪ আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে।
রৌমারী, রাজীবপুর ও চিলমারী—এই তিন উপজেলা মিলে কুড়িগ্রাম-৪ আসন।
ইমরান বলেন, ‘আমি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা নির্বাচন করার বিষয়ে আমাকে সম্মতি দিয়েছেন। আমি যেহেতু কোনো দলের নই, তাই কোনো দল থেকে নির্বাচন করার প্রশ্নই আসে না। আমি নির্বাচন করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। স্রোতের বিপরীতে হাঁটাই আমার কাজ। নির্বাচনেও সেভাবে আমাকে পাবে সাধারণ মানুষ। তাদের কল্যাণের জন্যই আমি নির্বাচন করব। আর এলাকায় আমার যে জনপ্রিয়তা আছে, তাতে আমি আমার বিষয়ে আশাবাদী।’
এর আগে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করেন ইমরান এইচ সরকার। তখন থেকে দেশজুড়ে পরিচিতি লাভ করেন ইমরান।
জেড





