সমৃদ্ধি এবং বৈষ্যমহীন সমাজ গঠনে সমাজতন্ত্রের অর্থনীতি অনুসরণ করা ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে মাও সে তুং এর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সাম্যবাদী দল(এমএল)আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিকে কাজে লাগিয়ে চীন এগিয়েছে। তারা বুঝতে পেরেছিলো, গরীব মানুষের পক্ষে সমাজের চাহিদার প্রতি সংবেদনশীল হতে হবে। দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে সামাজতন্ত্র ছাড়া অন্য কোনো পথ নেই।
এ সময় মাও সে তুং এর জীবন ধারা ও আদর্শ পড়াশোনার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, তাঁর জীবন থেকে শিক্ষা নিতে পারলে আমাদের সংগ্রাম সহজ হবে, দ্রুত উন্নতি করব, এবং দ্রুত মুক্তির স্বাদ গ্রহণ করতে পারব।
সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ৪৭ সালে ব্রিটিশের কাছ থেকে একবার স্বাধীন হয়েছি। কমিউনিস্ট আন্দোলন করেছি, সমাজতন্ত্রের মাধ্যমে মুক্তির পথ খুঁজে পাবো বলে। কিন্তু মহাত্মা গান্ধীর মধ্যে পুঁজিবাদী খারাপ ভাব ছিলো বলে বিপ্লবী চেতনাকে চূড়ান্ত পরিণতির দিকে নিতে পারিনি
তিনি বলেন, গণচীনে মাও সে তুং নিতে পেরেছিলেন। সেখানে গান্ধী ছিলনা বলে কমরেড মাও সে তুং সেই বিল্পবকে সফল করেছিলেন। যেজন্য চীনের জনগণ মুক্তি স্বাদ পাচ্ছে। পর্যায়ে নিতে পারিনি।
বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন, বাবুল বিশ্বাস, ইনু শিকদার ইনু প্রমূখ।
এমএ/এসএইচ





