বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগন আর এই অবৈধ দখলদারদের ক্ষমতায় দেখতে চায়না। তারা ফুঁসে উঠছে। তাদের পরিণতি ভয়াবহ হবে।

নারায়ণগঞ্জের  কাঁচপুরের বালুর মাঠে ২০ দলীয় ঐক্যজোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনার সরকারের সময়ে নির্যাতিত হওয়া মানুষের কথা কান পেতে শুনুন। তাহলে বুঝতে পারবেন তাদের কতটা দীর্ঘ নিশ্বাস। মানুষ রাজপথে নেমে আসছে। দলে দলে লোকজন বিএনপির সমাবেশে আসছে। এটাই প্রমান করে দেশের জনগর আর আপনাদেরকে চায় না। আপনাদের শাসন মানতে চায় না।

তিনি বলেন, এ সরকারের পায়ের তলায় মাটি নেই। দেশের মানুষ নয়, তাদের মূল শক্তি আইনশৃঙ্খলা বাহিনী। এর জোরেই তারা ক্ষমতায় টিকে আছে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশেরকোন উন্নয়ন হবে না মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের কোন উন্নয়ন হবে না। পদ্মাসেতু হবেনা। কারণ আওয়ামী লীগ দূর্নীতি করে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

সরকারের প্রতি হুশিয়ার উচ্চাররণ করে মির্জা আব্বাস বলেন,শুধুমাত্র পুলিশ দিয়ে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায়না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবীতে এবং সারাদেশে গুম-খুন ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা অনুষ্ঠিত হয়।

এমএইচ