২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আফসোস স্বাধীনতার পর থেকেই যে আদিপত্যবাদী দিল্লি আমাদের জালিয়েছে পিলখানায় নির্মম সেনা হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের হাতেই এখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সামর্থ বাড়ানোর দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন আমরা লড়ছি এবং আমৃত্যু লড়ে যাব ইনশাল্লাহ।
আজ বিকাল ৪.০০ টায় আসাদগেট জিইউপি মিলনায়াতনে যুব জাগপার উদ্যোগে জাগপা সহ সভানেত্রী অধ্যাপিকা রেহেনা প্রধানের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পূর্বক সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, দেশের স্বাধীনতা যখন বিপন্ন, গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে দেশ প্রেমিক নেতাকর্মীদের যখন গুম, খুন, ফাঁসিতে ঝুলানো হচ্ছে তখন আমাদের মত নেতা নেত্রীদের জীবনের মূল্য কতটুকু?
জাগপার সভাপতি শফিউল আলমের প্রধানের সহধর্মিনী জাগপা সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান গুরুতর অসুস্থ। তিনি বেশ কয়েকদিন ধরে কিডনি ও হার্ডসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। এসমায় অধ্যাপিকা রেহানা প্রধানের সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া করতে বলেন।
যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিনের পরিচালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন ,জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খাঁন, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, আওলাদ হোসেন শিল্পী, ইনসান আলম আক্কাছ, সাইদুজ্জাজামান কবির, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, যুব জাগপার নগর সভাপতি খোরশেদ আলম সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, যুব জাগপা নেতা ইব্রাহীম জুয়েল, রুবেল মীর, শফিকুল ইসলাম, মোঃ হামিম, মোঃ বিপুল সরকার, বুদ্ধ শেখ প্রমুখ।
এআই





