আগামী পাঁচ বছর পর দেশে উন্নয়ন করার কোনো প্রকল্প থাকবে না। বর্তমান সরকার অতীতের ন্যায় এবারো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শুক্রবার নিজ এলাকা বাবুগঞ্জ উপজেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বরিশাল বিমান বন্দরকে অচিরেই আধুনিক বিমান বন্দরে রূপান্তরিত করা হবে। দেশের প্রতিটি পর্যটন কেন্দ্রের সঙ্গে দক্ষিণাঞ্চলের সবকটি পর্যটন কেন্দ্রকে আধুনিকায়ন করা হবে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটাই তার প্রথম নিজ এলাকা সফর।
[b]ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ/এফএ[/b]