আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে সফর করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংগঠনের সকল স্তরের মতানৈক্য ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলে বিএনপি-জামায়াতের সকল অপকর্ম প্রতিহত করার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনাও প্রদান করবেন এ সফরের নেতারা।
বিগত সরকারের বিশাল সাফল্য এবং আগামী দিনে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপসমূহ দেশবাসীর সামনে তুলে ধরা হবে এ সফরসূচির মাধ্যমে।
এই সাংগঠনিক সফর কর্মসূচির মাধ্যমে বিগত দিনে জামায়াত-বিএনপি জোটের ক্রমাগত পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যাসহ তাদের সকল অপকর্মের সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।
এ কর্মসূচির মাধ্যমে দেশের সকল জেলা ও উপজেলায় সম্মেলন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হবে এবং জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের ‘‘ভিশন-২০৪১”-এর আলোকে আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বের প্রথম সারির উন্নত বাংলাদেশ বিনির্মানের জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানানো হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উক্ত কর্মসূচিকে সফল করার জন্য দলের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
[b]ঢাকা,এমআর,২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ[/b]
রাজনীতি
আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু ৩০ জানুয়ারি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে সফর করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।





