জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, বর্তমান সরকার দানবের রূপ ধারণ করেছে। ফ্যাসিস্ট এ সরকারের পতন অনিবার্য।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
কাজী জাফর বলেন, জাতীয় বেঈমান এরশাদকে দল থেকে অপসারণ করেছি। বেঈমানকে দূর ঠেলে দিয়ে সঠিক সময়ে ১৯ দলীয় জোটে যোগদান করে দেশের মানুষের পাশে দাড়িয়েছি।
তিনি বলেন, চলমান শান্তিপূর্ণ গণআন্দোলনকে গণঅভূত্থানে রূপ দিয়ে অচিরেই এরশাদের দলের পতন ঘটানো হবে।
এসময় গণতান্ত্রিক এই আন্দোলনে তরুণদের জেগে ওঠার আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের সভাপতি রাব্বি আহম্মেদ শুভর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ও জাতীয় মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]