আগামী রোববার বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক আহ্বান করা হয়েছে। রোববার সকাল ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বৈঠকে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এমএনজে