আওয়ামী লীগকে বেঈমান-মুনাফিকের দল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে ঈমান নেই, দেশের প্রতি কোন ভালোবাসা নেই। তাই তারা এভাবে দেশের মানুষকে খুন করতে পারে।

আজ (মঙ্গলবার) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোটের জন সমাবেশে বেগম জিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা নামাজ পড়ি, মিথ্যা কথা বলি না। কিন্তু আওয়ামী লীগ আল্লাহকে ভয় পায় না। তারা আল্লাহকে ভয় পেলে এমন কাজ করতে পারতো না।

বেগম জিয়া বলেন, আওয়ামী লীগের অপকর্মের বিচার হবেই। আল্লাহ অবশ্যই তাদের বিচার করবেন। এই দুনিয়ায় কোনভাবে তারা রক্ষা পেলেও ওই দুনিয়ায় তারা রক্ষা পাবে না।

বেগম জিয়া আরও বলেন, বিচারপতিদের অভিশংসদের ক্ষমতা সংসদের হাতে দিয়ে পাস হওয়া আইন অবিলম্বে বাতিল না করলে আরও হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি