শনিবার বিকেল সাড়ে ৩টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করবে যুবদল।
সাম্প্রতিক সময়ে সারা দেশে নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, নির্যাতন, গ্রেফতার ও মিথ্যা মামলার বিবরণ সংবাদ সম্মেলনে  তুলে ধরা হবে।
এছাড়া,নেতাকর্মীদের হত্যা, নির্যাতনসহ সরকারের দমননীতির প্রতিবাদে দু’দিনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
সংবাদ সম্মেলন ডাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যুবদলের নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দীন মামুন।

[b]ঢাকা: (২৪ জানুয়ারি টাইমনিউজবিডি.কম) // এফ এ[/b]