বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, যত ষড়যন্ত্র বাধা আসুক না কেন জাতিকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশ প্রেমিক নাগরীক উপহার দিতে ছাত্রশিবির জাতির কাছে ওয়াদাবদ্ধ।
সুতরাং সব বাধার বিপরীতে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি আজ ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখার বাছাইকৃত সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগরী সেক্রেটারী সাঈদুর রহমানের পরিচালনায় ও সভাপতি সুলতান মাহমুদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো: মোবারক হোসাইন, সাবেক দপ্তর সম্পাদক নাভিদ আনোয়ার, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহসিনুল কবির।
শিবির সেক্রেটারী জেনারেল বলেন, দেশের যুব সমাজের একটি বিরাট অংশ যখন মাদক, অপসংস্কৃতি, সন্ত্রাস ও অনৈতিকতায় ডুবে আছে তখন ছাত্রশিবির নেতাকর্মীর তার বিপরীতে চলছে।
সকল মত পথ প্রত্যাখ্যান করে কুরআনের আলোকে নিজেদের ও ছাত্রসমাজকে পরিচালিত করার চেষ্টা করছে। আর তাই বাতিলের আতে ঘাঁ লাগছে। ছাত্রসমাজকে মাদক, অপসংস্কৃতি ও বেহায়াপনার এই প্রচেষ্টা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং জাতি বিনাশী সুদুর প্রসারী পরিকল্পনা। এটা আজ প্রমাণিত যে এসব অপতৎপরতার পেছনে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।
ছাত্রদেরকে সুন্দর ভবিষ্যৎ গড়ার সুষ্ঠু ব্যবস্থা না করলেও তাদের ধ্বংস করার সকল প্রচেষ্টার সাথেই রাষ্ট্রীয় শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জাড়িত। যা জাতির জন্য চরম লজ্জাজনক বিষয়।
তিনি আরও বলেন, এতে কোন সন্দেহ নেই যে, সকল বাতিল পথের হাতছানি প্রত্যাখান করে নিজেদের দুনিয়া ও আখেরাতের যোগ্য হিসেবে গড়ে তোলা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ছাত্রশিবির সত্য ও ন্যায়ের পথে দূর্বার গতিতে এগিয়ে চলা এক দুঃসাহসীক কাফেলার নাম।
যোগ্যতা সম্পন্ন করে নিজেদেরকে গড়ে তোলার পথে বাধা আছে এবং থাকবে। কিন্তু ছাত্রশিবির এই চ্যালেঞ্জের মোকাবেলা করেই এগিয়ে যাবে।
ইতিমধ্যে তার প্রমাণ জাতির সামনে পেশ করেছে। অবর্ণনীয় জুলুম নির্যাতন ও সিমাহীন অপপ্রচারের পরও ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামিয়ে দিতে না পারার ক্ষোভে তাদের অপতৎপরতা আরও বৃদ্ধি করতে পারে। বাড়তে পারে বাধার পরিধি।
কিন্তু সকল বাধা কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেই ছাত্রশিবির নেতাকর্মীরা নিজেদেরকে দুনিয়া ও আখিরাতের জন্য যোগ্য গড়ে তুলবে। জাতি এমনটিই প্রত্যাশা করে।
এসএইচ





