বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে বনানীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার তথ্যটি নিশ্চিত করেছেন।
ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
শুক্রবার তাকে কোর্টে নেয়া হবে বলেও জানান তিনি।
জেএ





