জিয়াউর রহমান নামে মুক্তিযোদ্ধা হলেও আসলে তিনি স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, গণতন্ত্র ধ্বংস ও দুর্নীতিই ছিল জিয়ার শাসনামলের মূলনীতি।
সোমবার বিকালে বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জিয়া আল-বদর, আল শামস ও যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করেছিলেন। এছাড়া তিনি মেজর ডালিম ও হুদার মতো অনেক বড় অপরাধীদেরকেও মুক্তি দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছিলেন।
তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি জামায়াত সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
রাজনীতি
জিয়া নামে মুক্তিযোদ্ধা, আসলে স্বাধীনতা বিরোধী: প্রধানমন্ত্রী
জিয়াউর রহমান নামে মুক্তিযোদ্ধা হলেও আসলে তিনি স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, গণতন্ত্র ধ্বংস ও দুর্নীতিই ছিল জিয়ার শাসনামলের মূলনীতি।