ওনি মাটিতে শুয়ে আছো কেন! ওনাকে মাটি থেকে উঠাও! ওনি যদি না আসে তাহলে আমাকেও ওনার পায়ে শুয়ে রাখো।আমি ওনার পাশে শুয়ে থাকতে চাই! কাঁদতে থাকা রওশন এরশাদকে পাশে থাকা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সান্তনা দিতে গিয়ে নিজেও কেঁদে উঠেন।

আজ শনিবার বেলা আড়াইটায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের সময়।

এমনি আবেগ ঘনো কথা বলতে বলতে ডুকরে ডুকরে কাঁদতে থাকেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপ নেতা বেগম রওশন এরশাদ এমপি। এই দৃশ্য দেখে নিরবে কান্নার পানি গড়িয়ে পড়তে লাগলো সবার চোখ থেকে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে চেহলাম ও দোয়া মাহফিল আজ দেশব্যাপী বাদ জোহর একসাথে অনুষ্ঠিত হবে।

মূল অনুষ্ঠান হবে রংপুর মহানগরীর দর্শনার পল্লীনিবাসে এরশাদের কবর প্রাঙ্গণে। এ ছাড়াও রংপুরের ১৫টি স্পটে ৩০ হাজার মানুষকে মেহমানদারি করার জন্য ৩ টন গোশত ও ৩ টন চাল রান্না করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রংপুর সিটি মেয়র জানান, সাবেক প্রেসিডেন্ট এরশাদের পারিবারিক বাবুর্চি মিরাজুল ইসলামের নেতৃত্বে ৪২ জন বাবুর্চি ও ১১০ জন সহকারী শুক্রবার দিবাগত গভীর রাত থেকে তবারক হিসেবে কাচ্চি বিরিয়ানি রান্নার কাজ করছেন। সকাল থেকেই ট্রাকে করে ১২ পাতিল কাচ্চি বিরিয়ানি সিটি করপোরেশন ও সদর উপজেলার নির্ধারিত ১৯ টি স্পটে পাঠানো হয়।

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা জানান, সারাদেশে বাদ জোহর জাতীয় পার্টির সকল মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখায় সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মূল কর্মসূচি পালিত হয় এরশাদের পবিত্র মাজার প্রাঙ্গনে।

রওশন এরশাদ বেলা আড়াইটায় হেলিকপ্টার যোগে রংপুর এসে এরশাদের কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেন। এরপর তিনি এরশাদের স্মৃতি বিজরিত পল্লীনিবাসে যান। এরশাদের মৃত্যুর পর প্রথম তিনি রংপুর আসলেন।

এর আগে সকাল থেকে পল্লী নিবাসে চলতে থাকে কোরআন তেলাওয়াত ও চেহলামের তবারক রান্নার কাজ। বাদ জোহর দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর, নারায়গঞ্জের এমপি সেলিম ওসমান, লিয়াতক হোসেন খোকা এমপি প্রমুখ।

এএস